চায়ের জনপদ
প্রকাশ : May 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, মালামাল উদ্ধার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

জানা যায়, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মোটরসাইকেলে করে নির্জন স্থানে মহিলাদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ মে ২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার এসআই মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশ মাঠে নামে। ক্লুলেস এ ঘটনায় সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত পরিচালনা করা হয়।

পরবর্তীতে ১৮ মে ২০২৬ তারিখ ভোর ৪টা ৩০ মিনিটে সিলেট শহরের জালালাবাদ থানার আখালিয়া গেইট এলাকার একটি নির্জন বাসা থেকে ছিনতাই চক্রের মূল হোতা খালেদ আহমেদ (৩৪) কে গ্রেফতার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বাসিন্দা।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের সাথে জড়িত থাকতে পারে। তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, ছিনতাই প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

1

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

2

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

3

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

6

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

9

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

10

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

11

শ্রীমঙ্গলে সিএনজিতে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার, চালক আটক

12

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

13

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

14

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

15

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

16

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

17

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

18

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20