চায়ের জনপদ
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে উপজেলার কর্মরত সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল থানায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন। 
তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. রাজ্জাকসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। ইফতারের আগে শ্রীমঙ্গল থানার এএসআই রুকন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ইফতার মাহফিলটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত, যা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে উপস্থিতরা মনে করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যানেল আই অনলাইনে সাংবাদিক পলাশ চৌধুরীর শতাধিক রিপোর্ট: সংস

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

3

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

4

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

5

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

8

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

9

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

10

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

11

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

12

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

13

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

14

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

15

বেগম খালেদা জিয়া আর নেই

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

18

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

19

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

20