চায়ের জনপদ
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম (৩য় পর্যায়) এর আওতা উদ্বোধন করতে আগামী ১৭ জুন শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য প্রাথমিকভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। 
মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক বৈঠকে তিনি এমন তথ্য জানিয়ে বলেন,উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সুইলপুর মৌজাতে প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধা বঞ্চিত লোকদের তালিকা করা হয়েছে। তাদের নিকট ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে আসবেন বলে প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন। সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন,ওই ১৮৪ জন উপকারভোগীদের অধিকতর তথ্য যাচাই-বাছাই করতে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। যদি কোন স্বাবলম্বী ব্যক্তির নাম তালিকায় ওঠে থাকলে তাহলে ওই তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে বলে জানান।  তিনি বলেন,মির্জাপুর ইউনিয়নের সুইলপুর মৌজাটি দুর্গম এলাকা হওয়ায় শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অগ্রবর্তি টিম এসএসএফ চূড়ান্তভাবে স্হান নির্বাচন করবেন বলেও তিনি জানান। 
এদিকে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আসার তথ্য নিশ্চিত করে বলেন,"শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে ও অনুষ্ঠান সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিয়ে তিনি ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন বলে জানান"। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

1

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

2

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

3

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

4

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

5

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

6

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

7

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

10

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

11

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

12

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

13

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

14

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

15

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

16

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

17

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

20