চায়ের জনপদ
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদ করার অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় সাড়ে আট হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন আরও সতর্ক করে জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীসহ আদালতে এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন

1

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

2

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

3

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

4

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

5

মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘রানার হোম ডেলিভারি’, ঘরে বসেই মিলবে

6

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

7

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

8

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

11

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

12

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

13

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

14

ডিজিটাল দুনিয়ার ভিড়ে বইয়ের পাতায় ফিরল শ্রীমঙ্গলের ২৫ হাজার শ

15

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

16

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

17

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

18

শ্রীমঙ্গলে সংবাদকর্মী খেয়ে ফেলছে ডিসি এসপি’র চাকরি! সংবাদ সম

19

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

20