চায়ের জনপদ
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের

বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধের সংকট নিরসনে জুমার খুতবায় বিশেষ বার্তা প্রদানের আহ্বান জানিয়েছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী শিক্ষার আলোকবর্তিকা ও সমাজের পথপ্রদর্শক হিসেবে ইমাম ও খতিবগণ মুসলিম সমাজে নৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের জুমার খুতবায় উচ্চারিত বাণী সমাজে ব্যাপক প্রভাব ফেলে এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে।

সংগঠনটি জানায়, বর্তমানে যুবসমাজ নানাভাবে বিপথগামী হয়ে পড়ছে—
ইসলামী নামধারী কিছু সংগঠন ইসলামবিরোধী কর্মকাণ্ড চালিয়ে তরুণদের আকৃষ্ট করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও অনৈতিকতার প্রসার ঘটছে, মাদক, জুয়া, পর্নোগ্রাফি ও পারিবারিক অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ পরিস্থিতিতে, আগামী শুক্রবার ২৪ অক্টোবর জুমার খুতবায় নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে—
১️⃣ ইসলামবিরোধী সংগঠন ও গোষ্ঠীর অপকর্ম ও প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি।
২️⃣ মুসলিম তরুণীদের অশ্লীলতা ও প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ প্রদান।
৩️⃣ যুব সমাজকে মাদক, পর্নোগ্রাফি ও সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহ্বান।
৪️⃣ পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা।

সংগঠনটির আহ্বায়কবৃন্দ বলেন, “মিম্বর থেকে উচ্চারিত সত্যের আহ্বানই সমাজকে পাপ ও অন্যায়ের অন্ধকার থেকে মুক্ত করতে পারে।”

শেষে তারা আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন— সমাজে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে দাওয়াতের কাজে অবিচল থাকার তৌফিক দান করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শাহীন

1

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

2

জিয়া প‌রিবার নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

3

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

4

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

5

শ্রীমঙ্গলে হরিজন পল্লীর শিশুদের নতুন কাপড় দিলো সহপথ

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

8

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে চা বাগানের শিশুদের মাঝে নতুন প

9

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

12

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

13

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

14

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

15

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

18

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

19

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

20