চায়ের জনপদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশু উদ্যানের সংস্কার ও সাংস্কৃতিক অঙ্গন পূর্ণ জাগরণে মতবিনিময় সভা

প্রতিনিধি, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যানের সংস্কার, পাবলিক লাইব্রেরির পুনঃস্থাপন এবং সামগ্রিক সাংস্কৃতিক পুনরুত্থানের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের ভিক্টোরিয়া স্কুলের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়্যিদ মুজিবুর রহমান।

সভায় শিশু উদ্যান সংস্কার, পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপন এবং শিশু পার্ক নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে “শিশু উদ্যান বাস্তবায়ন কমিটি” নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের পূর্ণ জাগরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে “স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদ” নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেনের আহ্বানে সভায় উপস্থিত ছিলেন- উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব, মো. কাওছার ইকবাল (সাংবাদিক), নিতেশ সুত্রধর (উচ্ছ্বাস থিয়েটার), প্রনবেশ চৌধুরী অন্তু (উদীচী), করুনাময় দাশ (আদর্শ সংগীত বিদ্যালয়), পলাশ চৌধুরী (সংস্কৃতি কর্মী), অনিক ভট্রাচার্য (প্রান্তিক থিয়েটার), সাজু দেব (নৃত্যাঙ্গন), সুমন দাশ (মুদ্রা), মো. আশিকুর রহমান (বিজয়ী থিয়েটার), সুচিত্রা রানী দেব (সুরাঙ্গন সংগীত বিদ্যালয়), রুপম আচার্য্য (সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী), সুজিত রায় (সংস্কৃতি কর্মী), রাখাল বণিক, মো. তামিম আহমেদ (শ্রীমঙ্গল থিয়েটার), মঈনুদ্দিন আহমেদ (নাগরিক উদ্যোগ শ্রীমঙ্গল), মো. মকবুল হোসেন (ভলেন্টিয়ার গ্রুপ শ্রীমঙ্গল), মো. আলম মিয়া (ভলেন্টিয়ার বাংলাদেশ), মো. তবারক আলী, শাহেদ আহমদ রানা প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও নিলয় রশিদ তন্ময়কে সদস্য সচিব করে “শিশু উদ্যান বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়। আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া উদীচী শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষুকে আহ্বায়ক, উচ্ছ্বাস থিয়েটারের সভাপতি গোবিন্দ রায় সুমনকে সদস্য সচিব এবং ফুয়াদ ইসলামকে কোষাধ্যক্ষ করে “স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদ”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের বিকাশ ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি দ্রুত সংস্কার ও পুনঃস্থাপন জরুরি। পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্ভাবনাকে নতুন করে জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

3

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

4

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

5

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

6

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

7

শ্রীমঙ্গলে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড- ২০২৬’

8

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

9

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

10

শ্রীমঙ্গলে হোটেল-রেস্তোরাঁ খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়নে উদ্

11

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

14

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

20