চায়ের জনপদ
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জনের ছানি অপারেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই উপজেলার সিন্দুরখাঁন ষাড়েরগঞ্জ এলাকায় দি ওয়ার্ল্ড প্রফেট ইসলামী একাডেমি প্রাঙ্গণে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সহায়তায় আয়োজিত ক্যাম্পে মোট ২১২ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ৬২ জন রোগীকে চশমা সরবরাহ করা হয় এবং ৪৫ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, তারা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে পারেননি। বিনামূল্যে এই চিকিৎসা এবং চশমা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা ক্যাম্প পরিচালনায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের অভিজ্ঞ চিকিৎসক দল অংশ নেয়। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ দেলোয়ার হোসেন (দিলু), মাওলানা আফসারুল হক রনি পারভেজ হাসান।

ক্যাম্পের সিনিয়র অর্গানাইজার মোঃ আশিক সরকার বলেন, “আমরা প্রতিবছরই ইস্পাহানী চক্ষু হাসপাতালের সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষের মাঝে এই ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। ভবিষ্যতেও ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চক্ষু ক্যাম্প উপলক্ষে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্যাম্পের সফল আয়োজন এবং অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য নাঈম মিয়া, মোঃ তারেক আহমেদ, মোঃ পারভেজ হাসান, মোঃ জাকির রানা, জাহিদ হাসান জয়, সামিয়া আক্তার প্রিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

1

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

2

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

3

মৌলভীবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

6

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

9

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

10

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

11

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

14

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

15

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

16

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

17

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

18

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

19

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

20