চায়ের জনপদ
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার অর্জন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল: “ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স, ২০২৫–২৬” শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ২৩ নভেম্বর ২০২৫ খ্রি. থেকে ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চার জেলার মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনকারী প্রথম তিনজনকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট-এর পক্ষ থেকে পুরস্কার হিসেবে মূল্যবান বই প্রদান করা হয়।

অত্যন্ত সন্তোষের বিষয় যে, এই মূল্যায়ন পরীক্ষায় মৌলভীবাজার জেলার দুইজন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ১ম ও ২য় স্থান অর্জন করেন।

১ম স্থান: জনাব হিমেল পাল, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, নানকার ইউনিয়ন ভূমি অফিস, মৌলভীবাজার।

২য় স্থান: জনাব সাধন চন্দ্র দাস, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ইউনিয়ন/পৌর ভূমি অফিস, শ্রীমঙ্গল সদর, শ্রীমঙ্গল।


তাঁদের এই অসাধারণ অর্জন মৌলভীবাজার জেলার জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে তাঁদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বিকাশ এবং জনসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে এই সাফল্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

1

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

2

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

5

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

6

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

7

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

8

ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিজানু

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

11

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

12

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

13

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

14

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

15

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

16

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

17

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

18

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

19

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

20