চায়ের জনপদ
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সমিত সোম নিজ বাড়িতে ফিরতেই উৎসবমুখর শ্রীমঙ্গল

ভারতের বিপক্ষে ২২ বছর পর পাওয়া ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সমিত সোম মঙ্গলবার রাতে নিজ বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তর সুর গ্রামে পৌঁছালে পুরো এলাকা উৎসবে ফেটে পড়ে। পরিবারের উচ্ছ্বাসের পাশাপাশি তাকে বরণ করতে ছুটে আসে চারপাশের শত শত মানুষ।

কানাডায় জন্ম নেওয়া ২৭ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর পর দেশের ফুটবলে প্রবাসী প্রতিভার নতুন দিগন্ত খুলে দিয়েছেন। ফিফার সবুজ সংকেত পাওয়ার পর তিনি জাতীয় দলের জার্সিতে অভিষেক করেন গত ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে।

সমিতের গ্রামের মানুষ তার আগমনকে স্মরণীয় করে রাখতে গ্রামজুড়ে সাজসজ্জার আয়োজন করেছেন। রঙিন আলোকসজ্জা, ব্যানার-পোস্টার, তোরণ— সব মিলিয়ে উৎসবের সাজে সেজেছে পুরো গ্রাম। তাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচী। সকাল থেকেই সমিত সোমের বাড়ির সামনে মানুষের ঢল। কেউ ফুল হাতে, কেউ পোস্টার নিয়ে, আবার কেউবা মিছিল করে এসে যোগ দিচ্ছেন তার বাড়ির উঠোনে।

শ্রীমঙ্গলের ‘সোমবাড়ি’— আজ যেন সম্পূর্ণ আলাদা এক আবহে। উৎসবের মতো আমেজ বিরাজ করছে চারপাশে। গ্রামের প্রবীণদের ভাষায়, “এত মানুষ একসাথে আনন্দ করছে বহুদিন দেখিনি। আমাদের ছেলে জাতীয় দলের হয়ে খেলবে— এটা ভাবলেই গর্বে বুক ভরে যায়।”

সমিত সোমের বাড়ি ফেরা তাই শুধু একটি ব্যক্তিগত প্রাপ্তি নয়; এটি শ্রীমঙ্গলবাসীর গর্ব, আর বাংলাদেশের ফুটবলের নতুন স্বপ্নযাত্রার আরেকটি উজ্জ্বল অধ্যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

1

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

2

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

3

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

4

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

5

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

8

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

11

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

12

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

13

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

18

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া নেই, কুঞ্জবন গ্রামের কাঁচা রাস

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20