চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোরাই মহিষবোঝাই পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

প্রতিনিধি, সিলেট
সিলেটর গোয়াইনঘাট উপজেলায় চোরাকারবারিদের মহিষবোঝাই একটি পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গোয়াইনঘাট-সারিঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন (১৮) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজর দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জসিম উদ্দিন আরও দুই সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় ভারত থেকে অবৈধভাবে আনা মহিষবোঝাই একটি দ্রুতগামী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই আরোহীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মহিষ পরিবহন অবাধে চললেও কার্যকর নজরদারি না থাকায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

2

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

3

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সমিত সোম নিজ বাড়িতে ফিরতেই উ

4

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

5

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

8

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

9

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

10

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

11

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারে

12

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

13

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

16

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

17

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

18

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

19

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

20