চায়ের জনপদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমাকে টার্গেট করা হচ্ছে- মেহজাবীনের

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তাঁর বিরুদ্ধে প্রকাশিত কিছু খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাঁকে টার্গেট করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরাসরি বিস্তারিত না বললেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি কয়েকটি সংবাদে দাবি করা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ মেহজাবীনকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। অভিযোগ ছিল, তাঁর লাগেজে ১৪ বোতল মদ পাওয়া যায়। সে সময় তাঁর সঙ্গে ছিলেন নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

কয়েক মাস পর বিষয়টি গণমাধ্যমে এলে নতুন করে আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মেহজাবীন বলেন, কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন—বিভিন্ন ইস্যুতে তাঁকে ঘিরে নেতিবাচক প্রচার চলছে।

তিনি লেখেন, আগে একটি মিথ্যা মামলায় তাঁকে হয়রানির শিকার হতে হয়েছিল এবং আদালত থেকে অব্যাহতি পাওয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন তিনি যখন নতুন করে কাজে মনোযোগ দিচ্ছেন, ঠিক তখনই তাঁর মানহানি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

একই পোস্টে সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে নারী শিল্পীদের বিব্রত করার ঘটনাও উল্লেখ করেন মেহজাবীন। তাঁর ভাষায়, এ ধরনের ভুয়া ছবি ও ভিডিওর কারণে অনেক শিল্পীকেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে এবং নারীরাই বেশি টার্গেট হচ্ছেন।

সবশেষে তিনি জানান, কে বা কারা এসবের পেছনে আছে তা তিনি জানেন না; তিনি শুধু নিজের কাজে মনোযোগ দিতে চান। পাশাপাশি ভক্তদের কাছে অনুরোধ করেছেন, যেন তাঁরা তাঁর কাজ নিয়েই আলোচনা করেন এবং পাশে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

1

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

2

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

3

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

4

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

5

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

6

দেলোয়ার হোসেন ও তারেক ইকবাল চৌধুরী: শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অ

7

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

8

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

13

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

14

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

15

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

16

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

17

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20