চায়ের জনপদ
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাগান থেকে কবিতার মঞ্চে সংগীতা বোনার্জী

সবুজ চা বাগানের ভেতর বেড়ে ওঠা এক চা-শ্রমিক নারীর কণ্ঠ আজ ছুঁয়েছে সাহিত্যের বিশ্বমঞ্চ। মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত কবি সংগীতা বোনার্জীকে সংবর্ধনা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল চা বাগানে আয়োজিত এ অনুষ্ঠানে খেলাধুলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে বিদ্যাবিল চা বাগানের কৃতি সন্তান, চা-শ্রমিক নারী শিক্ষক ও কবি সংগীতা বোনার্জীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, চা-শ্রমিক প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংগীতা বোনার্জী তার কবিতায় চা-শ্রমিক জীবনের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক বোধকে গভীরভাবে তুলে ধরেছেন। একজন চা-শ্রমিক নারী হিসেবে নানা সীমাবদ্ধতা অতিক্রম করে তার এই অর্জন চা বাগান অধ্যুষিত জনপদের মানুষের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীতা বোনার্জীর সাফল্য প্রমাণ করে—প্রতিভা কখনো প্রান্তিকতায় সীমাবদ্ধ থাকে না। তার জীবনসংগ্রাম ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

বিজয় দিবস উপলক্ষে বিদ্যাবিল চা বাগানের শিক্ষার্থী যুবসংঘ ও চা-শ্রমিকবৃন্দ যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

1

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

2

৫ শতাংশ নয়, চাই বাস্তবসম্মত মজুরি'—সংবাদ সম্মেলনে চা শ্রমিক

3

চ্যানেল আই অনলাইনে সাংবাদিক পলাশ চৌধুরীর শতাধিক রিপোর্ট: সংস

4

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

5

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

6

শ্রীমঙ্গলে অসহায় বিএনপি কর্মীর সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন ত

7

যে ৫ দেশে সহজেই নাগরিকত্ব পাওয়া যায়

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

9

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের ফাঁস

10

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

14

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

15

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

16

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

17

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

18

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

19

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

20