চায়ের জনপদ
প্রকাশ : Aug 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

শনিবার (৩০ আগষ্ট) লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশে শাপলাবাগ এলাকায় টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শিক্ষার্থীরা খাতা কলম পেয়ে উচ্ছ্বাসিত।

গত মে মাসে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাদক বিরোধী দেশপ্রেমে জাগ্রত হতে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে। সে অনুষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীই সচেতন হন। নবম শ্রেণীর সোহান ও তার কয়েকজন বন্ধু সেই অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে তারা টিফিনের টাকা জমানো শুরু  করেন। সেই টাকায় আজ শ্রীমঙ্গল রেল স্টেশনের শাপলাবাগ এলাকায় সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষা উপকরণ উপহার দেন। খবরটি ছোট হলেও এটি দারুন আনন্দের। যেখানে বর্তমান সময়ের তরুণরা মাদকাসক্ত, মোবাইল ফোনে আসক্ত হচ্ছে সেখানে তারা টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষক উপকরণ দিয়ে পাশে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের খাতা কলম বিতরণ উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হোসেন আহমদ সোহান, জালাল ওমর প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য সোহান বলেন, গত তিন মাস টিফিনের টাকা থেকে  অল্প অল্প জমিয়ে আজ সুবিধা বঞ্চিত শিশুদের খাতা, কলম, চকলেট কিনে দিয়েছি। তারা উপহার পেয়ে খুব খুশি হয়েছে। শিশুদের আনন্দ আমাদের আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

1

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

2

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

6

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

7

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

8

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

9

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

10

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

11

শেষ ভালোতে সিরিজ জয় : বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০

12

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

13

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

14

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

15

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

16

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

17

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

18

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

19

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

20